সাঁত্রাগাছি দুর্ঘটনায় খালে ডুবুরি নামিয়েও কারও কোনও সন্ধান পাওয়া যায় নি - The News Lion

সাঁত্রাগাছি দুর্ঘটনায় খালে ডুবুরি নামিয়েও কারও কোনও সন্ধান পাওয়া যায় নি

 


দি নিউজ লায়নঃ নিয়ন্ত্রণ হারিয়ে হাওড়ার সাঁত্রাগাছি ব্রিজের রেলিং ভেঙে প্রায় ৩০ ফুট নিচে খালে পড়ে গেল একটি ট্রাক। শনিবার ভোর ৪টে নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। কলকাতার দিক থেকে হাওড়ার সাঁত্রাগাছির দিকে আসার পথে ব্রিজে ওঠার মুখেই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি প্রথমে বাঁ দিকের রেলিংয়ে ধাক্কা মারে। এরপরে ট্রাকটি উল্টোদিকে ডান দিকের রেলিংয়ে ধাক্কা মেরে রেলিং ভেঙে অন্তত ৩০ ফুট নিচে খালের জলে পড়ে যায়। জলে ভাসতে দেখা যায় ট্রাকটিকে। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন ও জগাছা থানার পুলিশ ছুটে আসে। 


খাল থেকে ট্রাকটিকে উদ্ধার করতে দমকলের পক্ষ থেকে উচ্চক্ষমতাসম্পন্ন ক্রেনের ব্যবস্থা করা হয়। পরে গাড়িটি ক্রেনের সাহায্যে খাল থেকে তোলা হয়। দমকল সূত্রের খবর, ট্রাকটিতে কোনও মালপত্র ছিলনা। ট্রাকের চালক ও খালাসির সন্ধান চলছে। এরা দুর্ঘটনার সময় গাড়ি থেকে লাফিয়ে নেমে পড়েন নাকি ট্রাক সমেত জলে পড়ে যান তা জানার চেষ্টা চলছে। ট্রাকের কেবিন থেকে উদ্ধার হয়েছে ডাইরি এবং ট্রাকের কাগজপত্র। গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করেছে জগাছা থানা। 


এই ঘটনার জেরে ভোরের দিকে সাঁত্রাগাছি ব্রিজে যানজট ছড়িয়ে পড়ে। এলাকার মানুষ এখানে ডবল লেনের দাবিতে সরব হয়েছেন। দমকল এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে,  গাড়িটি খালি গাড়ি ছিল। এটি শালিমারের গাড়ি। গাড়িটি কোথাও যাওয়ার কোনও প্রোগ্রাম ছিল কিনা তা জানা যায়নি। গাড়ির মালিকও জানতেন না  ড্রাইভার কোথায় গাড়িটি নিয়ে যাচ্ছিলেন। যেখানে গাড়িটি পড়েছিল সেখানকার জলের গভীরতা বেশি নয়, মাত্র চার থেকে পাঁচ ফুটের মতো। এদিকে ঘটনার পর ধূলাগড় থেকে উচ্চক্ষমতাসম্পন্ন ক্রেন নিয়ে আসা হয়। এরপর ক্রেনের সাহায্যে লরিটিকে ঝিল থেকে তোলা তোলে।


 ট্রাকটিকে রাখা হয়েছে কোনা বাসস্ট্যান্ডে। দমকল কর্মীরা এসে গাড়িটি তুলতে সাহায্য করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অত্যন্ত দ্রুতগতিতে আসছিল ট্রাকটি। এতেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। সৌভাগ্যবশত ওই সময় রাস্তা ফাঁকা ছিল। না হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে পুলিশ মনে করছে। বিকেল সাড়ে ৪টে পর্যন্ত গাড়ির চালক ও খালাসির খোঁজ না মেলায় খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়।  এদিন জগাছা থানার পুলিশ বিকেলে খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চালায়। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা জলে নেমে তল্লাশি চালান। বিকেলে শেষ পাওয়া খবরে জানা গেছে, কারও সন্ধান পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.